শীতলক্ষ্যার ভাঙনে বিলীন হতে বসেছে বন্দরের কবরস্থান
শীতলক্ষ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে নারায়ণগঞ্জের বন্দরে একটি কবরস্থান। সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার কবরস্থানটি ভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে কবরস্থানের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। ফলে এলাকাবাসী ভাঙন ঠেকাতে অস্থায়ী বাঁধ তৈরির চেষ্টা করছে।
অভিযোগ উঠেছে, পূর্ববর্তী সরকারের সময়ে প্রশাসনের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে শীতলক্ষ্যার পাড়ঘেঁষে বালু উত্তোলন এবং ভূমি কাটার কার্যক্রম চালায়। যার কারণে কেবল কবরস্থান নয়, শান্তিনগর এলাকার বিস্তীর্ণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শান্তিনগর গ্রামের বাসিন্দারা জানান, এই কবরস্থানটি এলাকাবাসীর জন্য একমাত্র দাফনস্থান। এটি রক্ষায় সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বিশেষ করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বরাদ্দ দিয়ে কবরস্থানের চারপাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।
গ্রামবাসী এক খোলা চিঠির মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "অতীতের নির্বাচনী ইশতেহারে শান্তিনগর কবরস্থানের জন্য একটি পাকা রাস্তা ও নদীতীরবর্তী সিঁড়িঘাটলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাস্তার কাজ শুরু হলেও তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমরা চাই, প্রশাসক বিষয়টি পুনঃবিবেচনায় নিয়ে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করুন এবং কবরস্থান রক্ষায় স্থায়ী পদক্ষেপ নিন।"
এছাড়া বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবগত করে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানানো হবে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
শেষে তারা শান্তিনগরবাসীর পক্ষ থেকে বিত্তশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, যাতে কবরস্থান রক্ষায় একটি স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়।

মতামত দিন