রাজনীতি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : জাকির খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালী বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান।

সোমাবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মণ্ডলপাড়া থেকে র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এ সময়  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা  জাকির খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থ্যতা কামনা করি। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। এবং তারেক রহমান আসবে বীরের বেশে। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, এবার নির্বাচন হবেই হবে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে অবাদ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই হবে। আর নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছিল। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি খুব ছোটবেলা থেকে তাকে চিনি। আমি যখন কারাগারে যাই তখন তাকে সেখানে দেখেছি। জাকির খান কারগার থেকে মুক্তি পাওয়ার পরে তাকে সংবর্ধনা দিলে হাজার হাজার মানুষের ঢল নামে। ২৫ বছর পরে এসেও তার সেই একই জনপ্রিয়তা দেখতে পাচ্ছি। জাকির খানের হাত ধরে এই সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জের মাটি মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমউল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজিম আহমেদ, দিদার খন্দকার, পারভেজ মল্লিক সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com